ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

রোনালদো–জর্জিনার বিয়ে: ভেন্যু কোথায়, তারিখ কবে

প্রতিবেদক
ইন. ডেস্ক
আগস্ট ১৮, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ

পরিচয়ের ৯ বছর পর অবশেষে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার সেই প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেছেন জর্জিনা। শুধু হ্যাঁ-ই নয়, ইনস্টাগ্রামে শেয়ার করেছেন হাতে ঝলমলে আংটি পরা ছবিও। এর পর থেকে রোনালদো-ভক্তদের আগ্রহ একটাই—কবে হচ্ছে এই দুজনের বিয়ে?

বিয়ের তারিখ এখনো জানা যায়নি। তবে স্প্যানিশ টিভি শো দি কোরাজোনে-এর সাংবাদিক আলবার্তো গুজমান দিয়েছেন কিছু ভেতরের খবর। শুধু কবে বিয়ে হবে তা–ই নয়, কোথায় হবে সেই অনুষ্ঠান আর রোনালদো প্রস্তাব দেওয়ার সময় কী কী উপহার দিয়েছেন—সবই জানিয়েছেন তিনি।গুজমানের ভাষায়, ‘রোনালদো শুধু আংটি দেননি। দিয়েছেন একটি পোরশে গাড়ি, দুটি দামি ঘড়ি (যার মূল্য ৫০ হাজার ইউরোর বেশি) আর দুই বিখ্যাত ডিজাইনারের পোশাক (দাম ৩০ হাজার ইউরোর বেশি)।’তবে একটা ব্যাপার নিশ্চিত—আগামী বছরের জুলাইয়ের আগে বিয়ে হচ্ছে না। গুজমান জানালেন, ‘আমাকে বলা হয়েছে, খুব সম্ভবত বিয়ে হবে ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পর। তখন বিশ্বকাপ শেষ হবে। সেই বিশ্বকাপে খেলতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স তখন হবে ৪১। তিনি চান বিশ্ব ফুটবলকে গ্র্যান্ড স্টাইলে বিদায় জানাতে।’

বিয়ের ভেন্যু নিয়েও ইঙ্গিত দিয়েছেন গুজমান, ‘যতটুকু ধারণা পেয়েছি, অনুষ্ঠানটা হতে পারে রোনালদোর নিজের দেশ পর্তুগালেই।’

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

আজকের ইনতিজার পত্রিকার ই-পেপার

সন্ধানপুরে হতদরিদ্রের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সভাপতি রেজাউল, সম্পাদক শামসুল

জামায়াতের পক্ষ থেকে বাইশকাইলের বিভিন্ন রাস্তা সংস্কার

টাঙ্গাইলে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক

শিশু শিক্ষার্থীকে যৌননি গ্রহের অভিযোগে মাদ্রাসার দুই শিক্ষক গ্রেপ্তার

ঘাটাইলে সিডিপির আয়োজনে একটি অনুপ্রেরণামূলক ও সৃজনশীল “আইডিয়া ফেয়ার ২০২৫”

চার টেরাবাইট ব্যান্ডউইথ সরবরাহে মাইলফলক ছুঁয়েছে বিএসসি পিএলসি