ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

ভোট গণনায় কারচুপি হতে পারে, শঙ্কা আবু বাকেরের

প্রতিবেদক
intizarbd
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ

ইন. ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনায় কারচুপি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর ভোট গণনা চলার মধ্যে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এই শঙ্কার কথা জানিয়েছেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতি বাকের মজুমদার বলেন, ‘প্রতি হলের ৩০০টি ভোট করে যদি কনভার্ট (অন্য প্রার্থীর দেখানো) করতে পারে তাহলে ৫৬০০ ভোট হয়ে যায়। একজন প্রার্থীকে জিতিয়ে আনার জন্য এর চেয়ে বেশি ভোটের প্রয়োজন নাই। আমরা জানি না ভেতরে নির্বাচন নিয়ে এখন কী হচ্ছে।’

ভোটকেন্দ্রগুলোতে থাকা ছাত্রদলের এজেন্টরা কেন্দ্রে সরাসরি ভোটারদের ম্যানিপুলেট (প্রভাবিত করা) করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন বাকের মজুমদার। তিনি বলেন, ‘৮টি কেন্দ্রে যারা পোলিং অফিসার হিসেবে ছিলেন তাদেরকে বলা হয়েছে, আপনাদের কোনো কাজ নাই, চাইলে চলে যেতে পারেন, আপনাদের প্রয়োজন নাই। এ বিষয়টা হচ্ছে এমন, আপনি সম্মানের সাথে চলে যান আমরা যা করার তা করবো।’

ভোট গণনা সম্প্রচারের এলইডি স্কিন বন্ধ রাখা হয়েছে অভিযোগ করে আবু বাকের মজুমদার বলেন, ‘আমরা দেখেছি কার্জন হলের সামনে ২০ মিনিটের মতো এলইডি স্ক্রিন বন্ধ ছিল। শামসুন্নাহার হলে ১ ঘণ্টা পর এলইডি স্ক্রিন এসেছে। অনেক সাংবাদিকেরা বিভিন্ন ভোট গণনা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেছেন, তাদেরকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে তারা আমাদের জানিয়েছেন।’

এছাড়া কয়েকটি কেন্দ্রে আগে থেকে ব্যালট পেপার পূর্ণ করা ছিল বলে অভিযোগ পেয়েছেন বলে জানান আবু বাকের মজুমদার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছেন বলে অভিযোগ করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতি বাকের মজুমদার। তিনি বলেন, ‘মির্জা আব্বাস ডাকসু নির্বাচনের কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট না। কিন্তু তিনি আজকে এখানে প্রবেশ করা মানে একটা ভিন্ন বার্তা যাচ্ছে দেশবাসীর কাছে। মির্জা আব্বাস আজকে ক্যাম্পাসে প্রবেশ করার কোনো সুযোগ নেই, রাইট (অধিকার) নেই। প্রবেশ করেছেন কেন এটা সবচেয়ে বড় প্রশ্ন।’

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান ও বাস্তবায়ন-সহ ৬ দফা দাবীতে ঢাকায় খেলাফত মজলিসের গণমিছিল

ভাসানীর ঘনিষ্ঠ সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক সৈয়দ ইরফানুল বারী ইন্তেকাল করেছেন

বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার নতুন কমিটির পরিচিতি ও আইডি কার্ড বিতরণ

মাভাবিপ্রবি’র ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

দেলদুয়ারে গোমজানি বিলে ১লাখ ১৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস

এক বছরে গণ-অভ্যুত্থানের প্রত্যাশা কতটা পূরণ হলো

টাঙ্গাইল-১ আসনের জনগণকে শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ

জাফলংয়ের পাথর লুটের ঘটনায় ১৫০জনের বিরুদ্ধে মামলা

টাঙ্গাইলে বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা ছাত্রী,  ধর্ষক গ্রেপ্তার