ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

এনআইডি ফরমে যুক্ত হচ্ছে দাওরায়ে হাদিস ডিগ্রি

প্রতিবেদক
intizarbd
মে ১১, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ

এম মুহাম্মাদ নাজমুল হক :

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন ফরমে বড় পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এ পরিবর্তনের আওতায় শিক্ষাগত যোগ্যতার ঘরে যুক্ত করা হচ্ছে কওমি মাদরাসার সর্বোচ্চ সনদ ‘দাওরায়ে হাদিস’-এর নাম। পাশাপাশি এমবিবিএসসহ আরও কয়েকটি পেশাগত ডিগ্রিও অন্তর্ভুক্ত করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বর্তমানে এনআইডির শিক্ষাগত যোগ্যতার তালিকায় সাধারণ শিক্ষা ও কিছু পেশাগত ডিগ্রি থাকলেও কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ সনদের আলাদা কোনো উল্লেখ নেই। ফলে অনেক শিক্ষার্থী ও আলেমকে পরিচয়পত্রে শিক্ষাগত তথ্য দিতে গিয়ে জটিলতায় পড়তে হতো।

নতুন উদ্যোগের ফলে দাওরায়ে হাদিস পাস শিক্ষার্থীরা এখন থেকে জাতীয় পরিচয়পত্রে তাদের প্রকৃত শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করার সুযোগ পাবেন বলে জানা গেছে। সংশ্লিষ্টরা এটিকে কওমি মাদরাসা শিক্ষার প্রাতিষ্ঠানিক স্বীকৃতির ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, নাগরিকদের শিক্ষাগত পরিচয় আরও নির্ভুল ও অন্তর্ভুক্তিমূলক করতে এনআইডি ফরমে এই পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা ধারার গুরুত্বপূর্ণ ডিগ্রিগুলো যুক্ত করার কাজ চলছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, একজন মানুষ দীর্ঘদিন পড়াশোনা করে একটি ডিগ্রি অর্জন করেন, কিন্তু সেই ডিগ্রির নাম সুনির্দিষ্টভাবে আমাদের ডাটাবেজে উল্লেখ থাকত না। এখন আমরা তাদের পেশার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চতর শিক্ষার ডিগ্রিগুলো যুক্ত করার পরিকল্পনা করছি।

কওমি অঙ্গনের একাধিক আলেম মনে করছেন, দাওরায়ে হাদিস ডিগ্রি এনআইডি ফরমে যুক্ত হলে কওমি শিক্ষার্থীদের সরকারি-বেসরকারি বিভিন্ন কাজে পরিচয়গত জটিলতা অনেকটাই কমে আসবে। পাশাপাশি এটি কওমি শিক্ষাব্যবস্থার সামাজিক ও প্রশাসনিক গ্রহণযোগ্যতা আরও বাড়াবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সন্ধানপুরে হতদরিদ্রের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ

মাভাবিপ্রবিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারীত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এআই ব্রাউজার হ্যাকারদের জন্য হতে পারে সেরা অস্ত্র 

টাঙ্গাইলের ৮ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা

গার্লফ্রেন্ড ব্যাপারটাই ভালো লাগে না, বিয়ে করব : সাদিয়া আয়মান

মধুপুরে শাহীন স্কুলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জীবন্ত স্ত্রীকে মাটিচাপা দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল

পরিবারের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করলেন আমির খানের ভাই

ভোট গণনায় কারচুপি হতে পারে, শঙ্কা আবু বাকেরের

খুলনা বিভাগের ৩২ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর নাম ঘোষণা