ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

জামায়াত আমির হাসপাতালে ভর্তি

প্রতিবেদক
intizarbd
আগস্ট ২, ২০২৫ ৭:১১ পূর্বাহ্ণ

ইনতিজার ডেস্ক :

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার হার্টে ৫টি ব্লক ধরা পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তাকে শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সঙ্গে আছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ দলটির শীর্ষ নেতারা।

এর আগে, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে তাকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সেদিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি। তবে ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগছেন।এরপর ধারাবাহিকভাবে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানো হয়। পরীক্ষায় ডা. শফিকুর রহমানের হার্টে ৫টি ব্লক ধরা পড়ে। এসব ব্লকের মধ্যে ৩টি বেশি গুরুতর ও দুটি প্রায় ৫০ শতাংশের মতো ব্লক। গুরুতর তিনটি ব্লক অপসারণে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।এর আগে ডা. শফিকুর রহমানের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাকে বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। তবে তিনি দেশের বাইরে চিকিৎসা না নিয়ে দেশেই চিকিৎসা নিতে এককভাবে সিদ্ধান্ত নেন। দেশের চিকিৎসায় সাধারণ মানুষের আস্থা ফেরাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

চাকরির বাজারে ‘এআইয়ের থাবা’ পড়েনি এক্সেল দক্ষতায় 

জামালপুর জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে মাভাবিপ্রবিতে মিল্লিভাত ও নবীনবরণ অনুষ্ঠিত

বরিশাল বিভাগের ২১ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর নাম ঘোষণা

মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী

তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের প্রয়াত দুই নেতা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সৌদি নারীদের অজানা গল্প নিয়ে ভেনিস যাচ্ছে ‘হিজরাহ’

টাঙ্গাইলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

সাংবাদিকদের মিলনমেলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি উদযাপন

টাঙ্গাইলে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

ভূঞাপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত