ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে জামায়তের গোপালপুরে গণমিছিল ও সমাবেশ

প্রতিবেদক
ইন. ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ৭:৩২ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে প্রথম বার্ষিকী উপলক্ষে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৮ আগষ্ট) বিকেলে গোপালপুর আলিয়া মাদ্রাসা গেট থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ করে প্রেসক্লাব হয়ে বাসস্ট্যান্ড হয়ে গোপালপুর থানা চত্বরে সমাবেশে মিলিত হয়। বিশাল বড় মিছিল দেখে শহরের ব্যবসায়ী ও জনসাধারণ করতালির মাধ্যমে হাত নেড়ে অভিবাদন জানান। মিছিলে দলীয় প্রতীক দাঁড়িপাল্লাসহ  বিভিন্ন স্লোগান সম্মিলিত প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন হাজার হাজার নেতাকর্মী ও জনসাধারণ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে জনসমুদ্রের সৃষ্টি হয়।উপজেলা জামায়াতের আমির মোঃ হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতের সেক্রেটারি ২০১ গম্বুজ মসজিদের পরিচালক টাঙ্গাইল -২ (গোপালপুর – ভুঞাপুরের) এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবির।উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইদ্রিস হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডঃ মোঃ আতাউর রহমান, ভূঞাপুর জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন,উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ প্রমূখ। মিছিলে ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ভূঞাপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পতিত সরবকার বাংলাদেশের সকল সেক্টর ধ্বংস করে ফেলেছে: তারেক রহমান

নাগরপুরের সলিমাবাদে যমুনা নদীর তীব্র ভাঙন

সমুদ্র জয়ের পর, মেরিন অফিসার রাজিব এখন ভাবছেন দেশের মানুষের কথা

“জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন”

মধুপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শনে টাঙ্গাইলের জেলা প্রশাসক

গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কেনাকাটার যাবতীয় মেইলের জন্য আলাদা ট্যাব আনছে জিমেইল

এক বছরে বিজিবির অভিযানে জব্দ হাজার কোটি টাকার মাদক

দেলদুয়ারে ব্যবসায়িক দ্বন্ধের জেরে মধ্যরাতে মাটির ট্রাকে আগুন; ব্যবসায়ীসহ কর্মচারীগণের বিলাপ!