ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রতিবেদক
intizarbd
অক্টোবর ১৩, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ

বিভাস কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল প্রতিনিধি

সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” স্লোগানে টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ১৩ অক্টোবর সকালে টাঙ্গাইল জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং  ভূমিকম্প ও অগ্নিকান্ত বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জনসেবা চত্বর ঘুরে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ  হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। এসময় আরও উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইলের সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীন প্রমুখ। আলোচনা সভা শেষে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ভূমিকম্প ও অগ্নিকান্ত বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - নারী ও শিশু

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজার ছেড়েছেন এনসিপি নেতারা

আর্জেন্টিনার সর্বকালের সেরা পাঁচ ফুটবলার বেছে নিলেন দি মারিয়া

আর্জেন্টিনার সর্বকালের সেরা পাঁচ ফুটবলার বেছে নিলেন দি মারিয়া

ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী

কারিগরি শিক্ষা ও এলাকার উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার ঘোষণা কর্ণেল আজাদের

মিয়া খলিফার সঙ্গে তুলনা! মাহি বললেন, ‘আমি যা করি, তাতেই দোষ’

পি.আর মানে ভোট দিলাম টাঙ্গাইল এমপি হইলো নোয়াখালী -সুলতান সালাউদ্দিন টুকু 

টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা-২০২৫ এর আবেদন ফরম গ্রহণ করছেন মৌ: মো: সামসউদ্দীন খান

জামালপুরে ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড

তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের প্রয়াত দুই নেতা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল