ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

টাঙ্গাইলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

প্রতিবেদক
intizarbd
অক্টোবর ১৬, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ

বিভাস কৃষ্ণ চৌধুরী:

“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে ধারণ করে বুধবার (১৫ অক্টোবর) সারাদেশের মতো টাঙ্গাইলেও ‘বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, টাঙ্গাইলের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফা হক। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত ব্যক্তবর্গ, ও দৃষ্টি প্রতিবন্ধি জনগন উপস্থিত ছিলেন। আলোচনা সভার বক্তারা বলেন, বিশ্বজুড়ে সংক্রামক রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতে ২০০৮ সাল থেকে এই দিবসটি উদযাপিত হচ্ছে। হাত ধোয়ার মাধ্যমে ৫০% অসুখ প্রতিরোধ করা যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, নিয়মিত হাত ধোয়া ডায়রিয়াজনিত রোগ ৪০% পর্যন্ত এবং শ্বাসকষ্টজনিত রোগ ২০% পর্যন্ত কমাতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানে এই অভ্যাস গড়ে তুললে শিক্ষার্থীদের স্কুলে অনুপস্থিতি ৫৭% পর্যন্ত হ্রাস করা যায়।

সর্বশেষ - নারী ও শিশু

আপনার জন্য নির্বাচিত

ভূক্তা কেন্দ্রে অনুষ্ঠিত হলো ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা-২০২৫

ছায়ানীড়ের প্রকাশনা ও সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত

সখিপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুকে সাময়িক অব্যাহতি 

মেলান্দহে খাদ্য-পুষ্টি নিরাপত্ত্বা শীর্ষক কর্মশালা

রাজশাহী দুর্গাপুরে ট্রাকচাপায় প্রাণগেল এক তরুণ ভ্যানচালকের

জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান ও বাস্তবায়ন-সহ ৬ দফা দাবীতে ঢাকায় খেলাফত মজলিসের গণমিছিল

টাঙ্গাইলে মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়াউ পদেষ্টা

আমাদের কিছু বন্ধু আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন: মাসুদ সাঈদী

ফোন হ্যাক হলে বুঝবেন যেভাবে

‘জুলাই শহিদদের রক্তের সাথে বেঈমানী করে এদেশে কেউ রাজনীতি করতে পারবেনা’ – আব্দুস সালাম পিন্টু