ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত কলমাকান্দার সোহেল রানা

প্রতিবেদক
intizarbd
নভেম্বর ১৫, ২০২৬ ৮:২৩ পূর্বাহ্ণ

নেত্রকোণা প্রতিনিধি:


নেত্রকোণা জেলার অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা ও কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা।

আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলার রহস্য উদঘাটন ও সার্বিক পুলিশি সেবায় বিশেষ অবদান রাখায় তাকে এই স্বীকৃতি প্রদান করা হয়।

এ উপলক্ষে নেত্রকোণা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় নেত্রকোণা জেলার পুলিশ সুপার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় কলমাকান্দা থানা পুলিশের সকল সদস্যের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। কলমাকান্দা থানা পুলিশের পক্ষ থেকে ওসি সোহেল রানাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ বিষয়ে ওসি মো. সোহেল রানা বলেন, এই অর্জন কলমাকান্দা থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আগামীতেও জনগণের সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবেন।

এই অর্জনের জন্য বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

সর্বশেষ - ধর্ম