ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

বগুড়ায় হোপ প্রকল্পের সংলাপ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
intizarbd
আগস্ট ২৫, ২০২৫ ১১:৩৩ অপরাহ্ণ

বগুড়া প্রতিনিধি:

গতকাল সোমবার সকালে পল্লীশ্রী সংস্থার হোপ প্রকল্পের আয়োজনে ও নেটজ বাংলাদেশের আর্থিক সহায়তায় জেলা পরিষদের সভাকক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর জেলা পর্যায়ের প্রতিনিধিগণদের সাথে জেলা পর্যায়ের সরকারী সেবা প্রদানকারী দপ্তরের সেবা প্রাপ্তির প্রক্রিয়া শীর্ষক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম শাহেনেওয়াজ, সহকারী পরিচালক সমাজ সেবা শফিকুল ইসলাম, সমাজ সেবা রেজিষ্ট্রেশন কর্মকর্তা আজিজুল ইসলাম খান, সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা নাজিয়া শামস্, পল্লীশ্রী সংস্থার হেড অফ এইচ আর শামিমা বেগম, অনুষ্ঠান উপস্থাপনা করেন এরিয়া-কো অর্ডিনেটর গণ ও প্রকল্প সমন্বয়কারী হোপ প্রকল্প, পল্লীশ্রী। প্রধান নির্বাহী কর্মকর্তা সংলাপ উদ্ধোধন করার পর পল্লীশ্রী সম্পর্কে আলোচনা করেন সংস্থার হেড অফ এইচ আর । এরপর উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সেবা প্রদানকারী দপ্তরের অতিথিবৃন্দের উদ্দ্যেশ্যে প্রশ্ন রাখেন জেলা নাগরিক সমাজ সংগঠনের সদস্য সাংবাদিক এইচ আলীম, কবি জয়ন্ত দেব, রিপা, আতিয়া সূলতানা, জান্নাতি, সম্পাদক সাদেক সোহাগ প্রমুখ। এরপর বক্তব্য প্রদানের মাধ্যমে উত্তর প্রদান করেন সহকারী পরিচালক সমাজ সেবা, যুব উন্নয়ন কর্মকর্তা এবং সমাপ্ত ঘোষনা করেন নির্বাহী কর্মকর্তা মহোদয়গণ। সেখানে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে এবং বিভিন্ন দপ্তরের সেবা পাওয়ার প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে একটি যৌথ কর্মপরিকল্পনা তৈরি করা হয়। সংলাপে ১২ জন নারী ও ৮ জন পুরষ সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ - নারী ও শিশু

আপনার জন্য নির্বাচিত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে জামায়তের গোপালপুরে গণমিছিল ও সমাবেশ

ভূক্তা কেন্দ্রে অনুষ্ঠিত হলো ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা-২০২৫

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্যশিক্ষার্থীদের রেল অবরোধ

টাঙ্গাইলে মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়াউ পদেষ্টা

উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা জারি মাইক্রোসফটের

ভূঞাপুরে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

গোয়াইনঘাটে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

১৭ নভেম্বর অবশ্যই হাসিনার রায় ঘোষণা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পিসির জন্য অ্যান্ড্রয়েড আনছে গুগল

জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান ও বাস্তবায়ন-সহ ৬ দফা দাবীতে ঢাকায় খেলাফত মজলিসের গণমিছিল