ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

বাঘায় বন্যার পানিবন্দি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের মানবিক সহায়তা

প্রতিবেদক
intizarbd
আগস্ট ১৩, ২০২৫ ৭:০১ অপরাহ্ণ

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে পদ্মার আকস্মিক বন্যায় পানিবন্দি ২২০ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। বুধবার(১৩ আগষ্ট) বাঘা উপজেলার ৭নং চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া চর এলাকার পানিবন্দি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এ সময় ইউনিয়নের  প্রশাসক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশী ফতেপুর, কালিদাসখালী, আতারপাড়া, চৌমাদিয়া এবং দিয়াড়কাদিরপুরের প্রায় ৬০০ বাড়িঘর ডুবে গেছে। চকরাজাপুর উচ্চ বিদ্যালয়সহ প্রায় ৫০টি পরিবার নদীভাঙনের হুমকিতে রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, উপজেলায় ৭৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন চলছে।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন,প্রাথমিকভাবে ২২০টি পরিবারকে চিহ্নিত করে বুধবার প্রতিজনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। পরবর্তীতে বরাদ্দ পেলে অতিরিক্ত সহায়তার ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এ মানবিক সহায়তা অব‍্যহত থাকবে।

সর্বশেষ - নারী ও শিশু

আপনার জন্য নির্বাচিত

আনন্দ র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে কালিহাতীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

মাইলস্টোনে আহতদের চিকিৎসা দিতে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার

মধুপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শনে টাঙ্গাইলের জেলা প্রশাসক

২৪ দফা ইশতেহার ঘোষণা করলো এনসিপি

সৌদি নারীদের অজানা গল্প নিয়ে ভেনিস যাচ্ছে ‘হিজরাহ’

ভূঞাপুরে মাদকসেবীর আখড়া পুষ্পকলি বিদ্যালয় ভেঙে দিল প্রশাসন

মধুপুরে শাহীন স্কুলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের মেহরাব উদ্বোধন

ফেসবুক: আধুনিক যুগের সামাজিক যোগাযোগের বিপ্লব

টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত