ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

ভূঞাপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

প্রতিবেদক
intizarbd
আগস্ট ১২, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ

ভূঞাপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫। মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য যুব র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোঃ আবু আব্দুল্লাহ খান। দিবসটি উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা, শপথ পাঠ, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে  উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান ভূঞাপুর শিল্পকলা একাডেমীর সামনে দুটি গাছের চারা রোপন করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুব সমাজের ভূমিকা অপরিসীম। তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণি, উপজেলা যু্বদলের আহবায়ক খন্দকার জুলহাস উদ্দিন, পৌর জামাতের সাধারণ সম্পাদক নুরুর রহমান তালুকদার সেলিম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম।

সর্বশেষ - নারী ও শিশু

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হৃদয়কে ফিরে পেতে বছরজুড়ে মায়ের অপেক্ষা

খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সভাপতি রেজাউল, সম্পাদক শামসুল

ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা ২০২৫

জুলাই জাতীয় সনদ-২০২৫ এর আইনি ভিত্তি প্রদান করে অবিলম্বে কার্যকর করতে হবে – খেলাফত মজলিস

অপ্রীতিকর ঘটনা ঘটলে লোকজন ভিডিও ধারণ করে, প্রতিহত করতে আসে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মধুপুরের লাল মাটির গড়ের আনারসের জৈবিক উপায়ে বাড়াতে হবে নিরাপদ চাষাবাদ, বিদেশে রপ্তানির দাবি

মধুপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শনে টাঙ্গাইলের জেলা প্রশাসক

খাগড়াছড়িতে সংঘর্ষ-গুলিতে ৩ জন নিহত,