ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

ভূঞাপুরে মাদকসেবীর আখড়া পুষ্পকলি বিদ্যালয় ভেঙে দিল প্রশাসন

প্রতিবেদক
intizarbd
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটান্দী এলাকায় অবস্থিত মাদকসেবীর আখড়া সেই পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ভেঙে দিল উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের নির্দেশে পৌর কর্তৃপক্ষ একটি (এক্সিভেটর) খনন যন্ত্রের মাধ্যমে পরিত্যক্ত বিদ্যালয়টি ভাঙার কাজ সম্পন্ন করেন।

প্রতিবন্ধীদের জন্য নির্মিত বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সাম্প্রতিক সময়ে সেখানে মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়। যা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়। এ বিষয়টি আমলে নেয় উপজেলা প্রশাসন। এ নিয়ে মাদকসেবীদের দখলদারিত্ব থেকে মুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। বিদ্যালয়টি ২০১২ সালে শুরু হলেও নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও আর্থিক সংকটের কারণে মাত্র কয়েক বছর পরই এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রায় পাঁচ বছর ধরে প্রতিষ্ঠানটি অযত্ন অবহেলায় পড়েছিল। বর্তমানে অসামাজিক কার্যকলাপের কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল ঘরটি। প্রতিদিন সন্ধ্যার পর থেকে সেখানে মাদকসেবীরা একত্র হয়ে নেশায় মেতে উঠত। রাতভর চলত তাদের এহেন কার্যক্রম। পৌর প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন বলেন- বিদ্যালয়টি সরকারি জায়গায় নির্মিত হয়েছিল। এটির কোন কার্যক্রম ছিল না। মূলত বিদ্যালয়ের ব্যানারে সরকারি জায়গা দখল করে রেখেছিল একটি মহল। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এটি বিভিন্ন অসামাজিক কার্যকলাপের আস্তানায় পরিণত হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট একটা সময় নেয়ার পরও তাদের ঘরটি স্থানান্তর করেনি। তাই আজ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইলে বেহুলা লক্ষিন্দরে কাহিনী, দিন ব্যাপী যমুনা নদীতে শাওনে ডালা অনুষ্ঠিত

চার টেরাবাইট ব্যান্ডউইথ সরবরাহে মাইলফলক ছুঁয়েছে বিএসসি পিএলসি 

তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী

খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত

টাঙ্গাইলে বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা ছাত্রী,  ধর্ষক গ্রেপ্তার

সমুদ্র জয়ের পর, মেরিন অফিসার রাজিব এখন ভাবছেন দেশের মানুষের কথা

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

ত্বকের ক্যানসারের লক্ষণ কী, কারণ ও প্রতিরোধের উপায়

জুলাই জাতীয় সনদ-২০২৫ এর আইনি ভিত্তি প্রদান করে অবিলম্বে কার্যকর করতে হবে – খেলাফত মজলিস