ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

টাঙ্গাইলে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ

প্রতিবেদক
intizarbd
আগস্ট ২, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ

টাঙ্গাইলে ছাত্র- জনতার গনঅভ্যুত্থান দিবসমূহ স্বরণে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ পালিত হয়েছে। শনিবার সকালে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্ল্যাহ আল মামুন এর সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সমাবেশ পালিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক তার বক্তব্যে বলেন টাঙ্গাইলের মাটির সংগ্রামের অতীত ঐতিহ্য রয়েছে। জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সকলকেই কৃতজ্ঞ থাকতে হবে। সেই সাথে তিনি জুলাই যোদ্ধাদের প্রতি সুন্দর আগামী বাংলাদেশ গড়ার জন্য নিজেদের প্রস্তুত করতেও তাগিদ দেন। তিনি আরও বলেন জুলাই যোদ্ধারা যে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে প্রান দিয়েছেন তার যথাযথ সম্মান রাখতে তোমাদের সুন্দর ভবিষ্যত গড়ার মধ্য দিয়ে নিজের মেধা এবং যোগ্যতা দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এ সময় জুলাই ছাত্র – জনতার অভ্যুত্থান স্বরণ সমাবেশে বিশেষ অতিথি টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন জুলাই শহীদদের প্রতিটি নিহতের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত হবে। তিনি আরও বলেন আগষ্ট পরবর্তীতে আমরা যারা দ্বায়িত্বপ্রাপ্ত হয়েছি তারা সত্যের পথে নির্ভীক এবং নিষ্ঠার সাথে কাজ করবে এইটুকু আস্থা আমাদের উপর রাখতে পারেন আপনারা। আমাদের বুলেট আর কখনোই নিরীহ মানুষের প্রান কেড়ে নেবেনা কথা দিতে পারি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাসাইলে দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে অসহায় মানুষের পাশে ‘ভলেন্টিয়ার অফ রাজশাহী’

এক বছরে বিজিবির অভিযানে জব্দ হাজার কোটি টাকার মাদক

ভূঞাপুরে ৫ হাজার মিটার নিষিদ্ধ দুয়ারি জাল ধ্বংস, কারিগরকে উভয়দন্ড

তিস্তার পানিতে তলিয়ে গেছে কাউনিয়ার নিম্নাঞ্চল

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গোপালপুরে আলোচনা সভা, সনদ ও ক্রেস্ট বিতরণ

খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত

শপিংমলে একসঙ্গে ‘সাইয়ারা’ জুটি আহান-অনীত, প্রেমের গুঞ্জন

আগামী নির্বাচনে ধানের শীষে আমরা বিজয় অর্জন করতে সক্ষম হবো: টুকু

টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩