ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

ভূঞাপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
intizarbd
জুলাই ১২, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন- ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান ও কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম, উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ সেলিমুজ্জামান তালুকদার সেলু, ইবরাহীম খাঁ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ছানোয়ার হোসেন খা, কৃষি অফিসার মোঃ মোখলেছুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাবিবুর রহমান তরফদার ভূট্টো, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাজীব হোসেন কফিল সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্রীড়া সংস্থার সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন- পাশাপাশি দুই উপজেলার মধ্যে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। খেলোয়াড়দের সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে খেলা উপহার দেয়ার আহ্বান জানান।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান বলেন- এই টুর্নামেন্টের মাধ্যমে জেলার ক্রীড়া চর্চা আরও গতিশীল হবে এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সবাই খেলাগুলো উপভোগ করবে বলে আশা করি।

খেলায় ভূঞাপুর উপজেলা ফুটবল একাদশ ও কালিহাতী উপজেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। খেলায় কালিহাতী উপজেলা ফুটবল একাদশকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে ভূঞাপুর উপজেলা ফুটবল একাদশ জয়লাভ করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাসাইলে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

এক বছরে বিজিবির অভিযানে জব্দ হাজার কোটি টাকার মাদক

জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান ও বাস্তবায়ন-সহ ৬ দফা দাবীতে ঢাকায় খেলাফত মজলিসের গণমিছিল

জুমার দিন : ফযীলত ও আমল

তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের প্রয়াত দুই নেতা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ, নেপালে সারা দিন যা ঘটল

মাভাবিপ্রবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাছ না বাঁচলে আমরা বাঁচবো না : ঢাকা বিভাগীয় কমিশনার

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

এআই ব্রাউজার হ্যাকারদের জন্য হতে পারে সেরা অস্ত্র