ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

জুলাই সনদে সিদ্ধান্ত না আসায় ওয়াকআউট : আন্দোলনের ডাক বিরোধীদলের

প্রতিবেদক
intizarbd
এপ্রিল ২, ২০২৬ ১:১৭ অপরাহ্ণ

এম মুহাম্মাদ নাজমুল হক : 

জুলাই জাতীয় সনদ ইস্যুতে জাতীয় সংসদে কোনো সিদ্ধান্ত না আসায় বিরোধীদলীয় সংসদ সদস্যরা ওয়াকআউট করেছেন। পরে সংবাদ সম্মেলনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দাবি আদায়ে আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই। এ বিষয়ে ১১ দল দ্রুত বৈঠক করে সিদ্ধান্ত জানাবে বলেও জানান তিনি।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন থেকে বিরোধীদলীয় সংসদ সদস্যদের ওয়াকআউটের পর আয়োজিত সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের আর কী করার আছে? আন্দোলন আমরা করব, জনগণকে সাথে নিয়েই করব। আন্দোলনের বিষয়ে ১১টি দল আমরা দ্রুত বসে সিদ্ধান্ত নেব এবং আপনাদের মাধ্যমে সিদ্ধান্ত জানানো হবে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু সংসদে জনগণের চূড়ান্ত অভিপ্রায় মূল্য পায়নি, তাই আমরা আবারও জনগণের কাছে যাবো। এটি কোনো গোষ্ঠী, ব্যক্তিস্বার্থের দাবি নয়। যেহেতু সংসদে আমরা জনগণের দাবি আদায় করতে পারিনি, তাই আমরা আবারও জনগণের কাছে ফিরে যাবো।’

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫ বাস্তবায়নের জন্য আনা বিরোধীদলীয় নেতার নোটিশের ওপর সংসদে দুই ঘণ্টা আলোচনা হয়। তবে এ বিষয়ে স্পিকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসার প্রতিবাদে বিরোধীদলীয় সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মরহুম সাংবাদিক এনামুল হক দীনার আত্মার মাগফেরাত কামনায় দোয়া

পৃথক অভিযানে পাঁচজন গ্রেফতার

দেলদুয়ারে গোমজানি বিলে ১লাখ ১৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস

ফুলের টব দিয়ে যানজট নিরসনের ব্যবস্থা করেছে মাভাবিপ্রবি ছাত্রদল

গোপালপুরে বিএনপি নেতা খন্দকার আব্দুল মান্নানের ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত

বিশ্বকাপের খেলা দেখা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র

কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহাম্মদ (সা.)-এর পরে আর কোনো নবী নেই : সাইয়েদ মাহমুদ মাদানী

বাঘায় অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০০ ঘুঘু পাখি অবমুক্ত, দুই ব্যবসায়ীকে জরিমানা

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর আত্মহত্যা করেছেন অর্ধশত ইসরায়েলি সেনা