ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ আটক ৩

প্রতিবেদক
intizarbd
জুন ২৬, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ

‎‎এম মুহাম্মাদ নাজমুল হক :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালক মো: আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। দুটি অভিযানেরই নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) তপু খান ও তার সঙ্গীয় ফোর্স।

জানা যায়, বৃহস্পতিবার সকালে মহেড়া ইউনিয়নের নয়াপাড়া নগর ছাওয়ালী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক তপু খানের নেতৃত্বে অভিযানকারী দল মো: রোকনুজ্জামান (৩২) নামের এক ব্যক্তির নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে তাঁর ঘর থেকে অবৈধ ২২০ (দুই শত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং রোকনুজ্জামানকে আটক করা হয়। আটক রোকনুজ্জামান ওই গ্রামের আলম মিয়ার ছেলে।

অপরদিকে আরেকটি পৃথক অভিযানে মির্জাপুর থানাধীন মহেড়া ইউনিয়নের ভাতকুড়া গ্রামের পূর্ব পাড়া টাওয়ার সংলগ্ন মেসার্স মো: মাসুদুর রহমান তালুকদার ‘স’ মিলের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর থেকে আরও দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, মহেড়া ইউনিয়নের ভাতকরা গ্রামের রেজওয়ান উদ্দিনের ছেলে রাসেল (৩৭) ও এক ইউনিয়নের নগর কাওয়ালী গ্রামের এটা আব্দুর রউফের ছেলে মনিরুজ্জামান বাবু (৪০)।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের এস.আই তপু খান বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাপুর থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শুরু হলো প্রিমিয়াম হোল্ডিং পিঠা উৎসব ও আবাসন মেলা

মাভাবিপ্রবিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারীত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মেলান্দহে মৎস্য সম্পদ রাক্ষায় মতবিনিময়

পি.আর মানে ভোট দিলাম টাঙ্গাইল এমপি হইলো নোয়াখালী -সুলতান সালাউদ্দিন টুকু 

আফগানিস্তানকে হারিয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

ভূঞাপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

বাংলাদেশ থেকে বিদেশে পড়তে গেলে যে যে তথ্য জানা দরকার

মধুপুরের লাল মাটির গড়ের আনারসের জৈবিক উপায়ে বাড়াতে হবে নিরাপদ চাষাবাদ, বিদেশে রপ্তানির দাবি

কী আছে হোয়াটসঅ্যাপের ‘অ্যাবাউট’ ফিচারে

টাঙ্গাইলে জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন সুলতান সালাউদ্দিন টুকু