ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

অবিলম্বে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ও জুলাই জাতীয় সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে – খেলাফত মজলিস

প্রতিবেদক
intizarbd
নভেম্বর ৬, ২০২৫ ১২:১৮ অপরাহ্ণ

এম মুহাম্মাদ নাজমুল হক : 

ঢাকা, ০৬ নভেম্বর ২০২৫: জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিতে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠান সহ ৬দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান উপলক্ষে গণমিছিল আয়োজন করে খেলাফত মজলিস।

আজ সকাল সাড়ে ১০টায় বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে অনুষ্ঠিত গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য পেশ করেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় নির্বাহী সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন খন্দকার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নুর হোসেন, আবুল হোসেন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হাফেজ কবির আহমদ, মাওলানা মজিবুর রহমান ফরায়েজি, এনামুল হক হাসান, কাজী আরিফুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির, ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ সালমান, শ্রমিক মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে গণমিছিলটি পল্টন মোড়ে আন্দোলনরত ৮ দলের সমাবেশে মিলিত হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

আইফোন ১৭ উন্মোচনের দিনক্ষণ নিয়ে জল্পনাকল্পনা

রাজশাহীতে এক’ই পরিবারের ৪ জনের আত্মহত্যা, পাশেই লিখা চিরকুট 

এই বিশ্বকাপ যাঁদের জন্য দীর্ঘশ্বাস

দেলদুয়ারে গোমজানি বিলে ১লাখ ১৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস

গোয়াইনঘাটে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করেছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা ২০২৫ এর আবেদন ফরম গ্রহণ করছেন লেনিন কিন্ডার গার্টন শিক্ষা পরিবার

বাবাকে ৩৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩