ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদক
intizarbd
নভেম্বর ২৭, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ণ

এম মুহাম্মাদ নাজমুল হক :

সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা

খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় আস্টনস্থ দারুস সুন্নাহর হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্য নর্থের অধীনস্থ বিভিন্ন শাখার সাংগঠনিক কার্যক্রম, অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

যুক্তরাজ্য নর্থের সভাপতি মুফতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি পরিচালনা করেন শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হাসান সাবির।

বৈঠকের শুরুতে পবিত্র কালামুল্লাহ থেকে দারস পেশ করেন যুক্তরাজ্য নর্থের সহসভাপতি মাওলানা আব্দুল মতিন।

বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য নর্থের সহসভাপতি আলহাজ্ব ইনামুর রহমান, মাওলানা অলিউর রহমান ও আলহাজ্ব আব্দুল গনী; খেলাফত মজলিস বার্মিংহাম শাখার সভাপতি ও যুক্তরাজ্য নর্থের সহকারী সেক্রেটারি মাওলানা আ. ফ. ম. শুয়াইব; সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ সুলতান মাহমুদ; প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবীবুর রহমান; অর্থ সম্পাদক মুহাম্মদ আল-ইসলাম; সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাওলানা সাইফ রাহমান এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলহাজ্ব সৈয়দ মইনুদ্দিন ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠকে যুক্তরাজ্য নর্থের অধীনস্থ বার্মিংহাম, গ্লোস্টার ও কভেন্ট্রি শাখার পক্ষ থেকে নিজ নিজ সাংগঠনিক কার্যক্রমের রিপোর্ট পেশ করা হয়। পাশাপাশি ওয়ালসল, লাফবরা ও ব্রিস্টল শাখার সাংগঠনিক রিপোর্ট নিয়েও আলোচনা করা হয়। এ সময় শাখাগুলোর চলমান কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও মতবিনিময় হয়।

বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষ করে ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থানের আশঙ্কা, আন্দোলনের নামে সহিংসতা, জ্বালাও-পোড়াও এবং ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে নেতৃবৃন্দ উদ্বেগ জানান। তাঁরা বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও দাবি-দাওয়া আদায়ের ক্ষেত্রে সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। জনগণের জানমাল, রাষ্ট্রীয় সম্পদ ও নাগরিক নিরাপত্তা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় শান্তিপূর্ণ, দায়িত্বশীল এবং গঠনমূলক রাজনৈতিক চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকের শেষ পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং অধীনস্থ শাখাগুলোর কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

গণভোটের গণরায় বাস্তবায়ন

বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার নতুন কমিটির পরিচিতি ও আইডি কার্ড বিতরণ

টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী

রাজশাহীতে এক’ই পরিবারের ৪ জনের আত্মহত্যা, পাশেই লিখা চিরকুট 

ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা ২০২৫ এর আবেদন ফরম গ্রহণ করছেন লেনিন কিন্ডার গার্টন শিক্ষা পরিবার

আগামী নির্বাচনে ধানের শীষে আমরা বিজয় অর্জন করতে সক্ষম হবো: টুকু

কল শিডিউল করবেন যেভাবে

গাছ না বাঁচলে আমরা বাঁচবো না : ঢাকা বিভাগীয় কমিশনার

ত্বকের ক্যানসারের লক্ষণ কী, কারণ ও প্রতিরোধের উপায়

২৫ নভেম্বর ২০২৬

দিল্লিতে শেখ হাসিনা, ফিরবেন ১৬ ডিসেম্বর...?

বিস্তারিত কমেন্টে