ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

টাঙ্গাইলে বিভিন্ন স্কুল কলেজ ও  শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ

প্রতিবেদক
intizarbd
আগস্ট ১৩, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ

টাঙ্গাইল প্রতিনিধি:

দেশের পরিবেশ রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা ও দিঘুলিয়া এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা  হয়েছে।  বুধবার (১৩ আগস্ট)  দুপুরে টাঙ্গাইল পৌরসভার চার নম্বর ওয়ার্ড দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়, শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় ও দিঘুলিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী  ও শিক্ষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের যুগ সিনিয়র যুগ্ন আহবায়ক জাহিদ হোসেন মালা, সাবেক জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সৈয়দ হাবিবুল আলম শাতীল, জেলা যুবদলের সাবেক আহবায়ক সদস্য সুজন সিদ্ধিকী, শহর যুবদলের সদস্য সচিব মীর মাজিদুর রহমান সজীব, আসলাম মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাকিলুর রহমান শাওনসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় দলীয় নির্দেশনা মোতাবেক আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, ঔষধি গাছ আমাদের শরীরের নানাবিধ উপকারে আসে। তাই পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম।  বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইল-১ আসনের জনগণকে শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ

ফেসবুক: আধুনিক যুগের সামাজিক যোগাযোগের বিপ্লব

ওমরাহ করলে কি হজ ফরজ হয়ে যায়?

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে জামায়তের গোপালপুরে গণমিছিল ও সমাবেশ

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ

১৭ নভেম্বর অবশ্যই হাসিনার রায় ঘোষণা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কক্সবাজার ছেড়েছেন এনসিপি নেতারা

খেলাফত মজলিসের সম্ভাব্য ২৫৬ প্রার্থীর নাম চূড়ান্ত

মধুপুরে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সম্মেলন

ঘাটাইলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ