ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

মহাকাশে কেন ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার পাঠাচ্ছেন ইলন মাস্ক

প্রতিবেদক
intizarbd
নভেম্বর ২৮, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিপ্লবের গতি ধরে রাখতে পৃথিবীর মাটির পরিবর্তে এবার মহাকাশকে বেছে নিয়েছেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার স্থাপনের তার এই উচ্চাভিলাষী পরিকল্পনায় আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)।

বুধবার (২৫ নভেম্বর) ‘স্টারমাইন্ড’ নামের এই প্রকল্পের অনুমোদন দিয়ে কমিশন একে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নজিরবিহীন ও প্রথম ঘটনা হিসেবে অভিহিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডন কার জানান, যুক্তরাষ্ট্রের সুপার ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের এই গুরুত্বপূর্ণ সময়ে স্পেসএক্সকে ১০ লাখ ‘অরবিটাল কম্পিউট মডিউল’ বা কক্ষপথভিত্তিক ডেটা সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে।

এগুলো মহাকাশে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াজাত করে তা পৃথিবীতে পাঠাবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এই যুগান্তকারী প্রযুক্তি দেশে বিনিয়োগ বাড়াবে এবং অর্থনৈতিক নেতৃত্বকে আরও সুসংহত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্পেসএক্সের পরিকল্পনা অনুযায়ী, সূর্যের আলোকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করে এই স্যাটেলাইটগুলো পরিচালিত হবে।

পৃথিবীতে বিদ্যুৎ ও জমির ক্রমবর্ধমান সংকটের কারণে কম খরচে ও দ্রুতগতিতে এআই অবকাঠামো সম্প্রসারণের এটিই সবচেয়ে কার্যকর উপায় বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে মহাকাশে সক্রিয় থাকা প্রায় ১৬ হাজার ৯২৮টি স্যাটেলাইটের মধ্যে ৬৬ শতাংশই স্পেসএক্সের স্টারলিংক প্রকল্পের অধীনে রয়েছে।

নতুন লাইসেন্সের শর্ত অনুযায়ী, স্পেসএক্সকে ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে এই নতুন স্যাটেলাইট পাঠানো শুরু করতে হবে এবং ২০৪০ সালের মধ্যে পুরো ১০ লাখ স্যাটেলাইটের নেটওয়ার্ক স্থাপন সম্পন্ন করতে হবে।

মূলত পৃথিবীতে প্রচলিত ডেটা সেন্টারগুলো স্থাপনের ক্ষেত্রে বিশাল জায়গা, বিপুল পরিমাণ বিদ্যুৎ এবং সার্ভার ঠান্ডা রাখার জন্য কোটি কোটি গ্যালন পানির প্রয়োজন হয়।

মার্কিন অলাভজনক সংস্থা এনভায়রনমেন্টাল অ্যান্ড এনার্জি স্টাডি ইনস্টিটিউটের তথ্যমতে, একটি বড় ডেটা সেন্টার প্রতিদিন ৫০ লাখ গ্যালন পর্যন্ত পানি খরচ করে, যা একটি মাঝারি শহরের বাসিন্দাদের পানির চাহিদার সমান।

পরিবেশগত এই ক্ষতির কারণে যুক্তরাষ্ট্র, কেনিয়া ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেটা সেন্টার নির্মাণের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ চলছে। এমনকি চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও এটি ভোটারদের অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছিল।

মহাকাশে ডেটা সেন্টার স্থাপন করা হলে জমি ও পানির এই সংকট এড়ানো সম্ভব হবে।

তবে বিজ্ঞানীদের মতে, মহাকাশে বাতাস বা পানি না থাকায় যন্ত্রপাতি থেকে উৎপন্ন অতিরিক্ত তাপ বের করে দেওয়া বা কুলিং ব্যবস্থা সচল রাখা একটি বড় কারিগরি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।এদিকে ইলন মাস্কের এই প্রকল্পের তীব্র বিরোধিতা করেছেন জ্যোতির্বিজ্ঞানী ও পরিবেশবাদীরা।

বুধবার এক বিবৃতিতে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (এএএস) এই অনুমোদনে গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির মতে, আকাশে একসঙ্গে এত বিপুলসংখ্যক স্যাটেলাইট স্থাপন করা হলে রাতের আকাশের স্বাভাবিক দৃশ্য মারাত্মকভাবে দূষিত হবে।

এর ফলে মহাকাশ গবেষণা ব্যাহত হওয়ার পাশাপাশি জ্যোতির্বিজ্ঞান খাতে বিগত কয়েক দশক ধরে করা বিপুল সরকারি বিনিয়োগ হুমকির মুখে পড়বে।

Share this news as a Photo Card

সর্বশেষ - জীবনযাপন

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

চান্দাইকোনা গরুর হাটে ব্যাগ কেটে দেড় লাখ টাকা চুরি, গ্রেপ্তার ১; উদ্ধার ৯৫ হাজার টাকা

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে ইউকেএম

শাস্তির মুখে বিটিআরসির কর্মকর্তারা

মেলান্দহে ৮ মাসের শিশুকে হত্যা মা পুলিশ হেফাজতে

আইফোন ১৭ উন্মোচনের দিনক্ষণ নিয়ে জল্পনাকল্পনা

উল্লাপাড়ায় বর্ষার পানিতে নৌকাই ভরসা, ঘাটগুলোতে নেই যাত্রী ছাউনি ও আলোর ব্যবস্থা

অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ আটক ৩

ধোনি কি কখনো ভারতের কোচ হবেন

গোপালপুরে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

২৭ নভেম্বর ২০২৬

জুমার দিন: ফজিলত, গুরুত্ব ও বিশেষ আমল

বিস্তারিত কমেন্টে