ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

রাজশাহী দুর্গাপুরে হাটকানপাড়া জোবেদা কলেজে নবীন বরণ ও বই বিতরণ উৎসব

প্রতিবেদক
intizarbd
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী আয়োজিত হলো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠান, নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে পুরো কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন শিক্ষা শুধু বইয়ের ভেতরে সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে, ছাত্র-ছাত্রীদের সঠিক পথে গড়ে তুলতে পরিবার ও শিক্ষক একসাথে কাজ করলে জাতি আলোকিত হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. বদরুজ্জামান এবং সঞ্চালনা করেন কলেজের শিক্ষক এ.কে.এম খাইরুল বারী তুহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপজেলা আইসিটি অফিসার মেহেদী হাসান, কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যাপক ফজলুল বারী সোহরাব, বাবলু সরকার, সহকারী অধ্যাপক এলাহী বকস ও শিক্ষক প্রতিনিধি আব্দুস সালাম, বক্তারা নবীন শিক্ষার্থীদের মনোযোগী হয়ে পড়াশোনা করার পরামর্শ দেন এবং বই পড়ার প্রতি অনুরাগ বাড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আনুষ্ঠানিকভাবে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করা হয়, এতে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক এবং বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নবীন বরণ উৎসব আরও প্রাণবন্ত হয়ে ওঠে, গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় শিক্ষার্থীরা মুগ্ধ করেন সবাইকে। স্থানীয় অভিভাবকরা বলেন, এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি উৎসাহ সৃষ্টি হয়, এবং তারা নতুন উদ্যমে শিক্ষাজীবন শুরু করতে পারে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণার আলো জ্বালিয়ে দিয়েছে।

সর্বশেষ - নারী ও শিশু

আপনার জন্য নির্বাচিত

সূচনা কালিহাতী গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলায় গোপালপুরে মরহুম ফুটবল একাডেমী জয়ী

জীবন্ত স্ত্রীকে মাটিচাপা দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল

কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

জেলায় বিজিবি মোতায়েন

দিনভর নানা গুঞ্জন, যে কারণে বিভিন্ন দূতাবাস থেকে সরানো হয়েছে রাষ্ট্রপতির ছবি

টাঙ্গাইলে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ

আইফোন ১৭ উন্মোচনের দিনক্ষণ নিয়ে জল্পনাকল্পনা

কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ

অবিলম্বে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ও জুলাই জাতীয় সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে – খেলাফত মজলিস