ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

রায়গঞ্জে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
intizarbd
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মোছাঃ মমতা বেগমের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাঁকাই তিন মাথা চত্বরে মমতা ট্রেডার্সের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মোছাঃ মমতা বেগম বলেন, সুফলভোগীদের বই দেওয়ার নামে কারো নিকট থেকে কোন টাকা নেওয়া হয়নি। প্রতিবেদককে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে একটি কুচক্রি মহল আমার ও আমার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার চেষ্টা চালিয়ে জাচ্ছে । বেশ কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ১৩ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর যে সংবাদ প্রকাশিত হয়েছে, আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এসময় এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীদের মাঝে বেশ কয়েকজন সুফলভোগী উপস্থিত হয়ে জানান, মমতা ট্রেডার্সের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তারা বলেন, “আমরা নতুন বই পাওয়ার জন্য কোনো টাকা দেইনি। আমাদের কাছ থেকে ডিলার কোন টাকা নেননি।” ডিলার মমতা,  অভিযোগকারীদের দাবি অস্বীকার করে আরও বলেন, প্রতিপক্ষরা ষড়যন্ত্রমূলকভাবে এসব প্রচার করছে। এ বিষয়ে প্রশাসনের সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানান তিনি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবি ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত

শপিংমলে একসঙ্গে ‘সাইয়ারা’ জুটি আহান-অনীত, প্রেমের গুঞ্জন

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের মেহরাব উদ্বোধন

টাঙ্গাইলের ৮ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা

কেনাকাটায় সাহায্য করবে এআই

টাঙ্গাইল পৌরসভার ৬নং ওয়ার্ডে কুকুরের উৎপাত: স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তাহীনতায় স্থানীয়রা

প্রাইমারী স্কুলে গোপনে পরীক্ষাগ্রহণ নিয়ে হইচই! তদন্তে সত্যতা মিলেছে

ধানমন্ডিতে অটোরিকশা-মোটরসাইকেলের ওপর উপড়ে পড়লো গাছ, নারী আহত

কালিহাতীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- ২০২৫এর শুভ উদ্বোধন

কালিহাতীতে প্রটেকটিভ ইসলামী বৃত্তি-২০২৪ পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত