ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

রায়গঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
intizarbd
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রায়গঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে  উৎসবমুখর পরিবেশে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধানগড়া বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. শামছুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক। স্বাগত বক্তব্য রাখেন, রায়গঞ্জ পৌর বিএনপি’র সাবেক সভাপতি হাতেম আলী সুজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, জেলা বিএনপির সদস্য রাহিত মান্নান লেলিন, রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সহ সভাপতি খাইরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস মন্ডল, এসএম বাবর আলী খোকন, রায়গঞ্জ পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন, উপজেলা যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিস, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, “নির্বাচন বানচালে নানা রকম ষড়যন্ত্র চলছে। আমরা দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ।” এ সময় রায়গঞ্জ উপজেলা, পৌর, ইউনিয়নসহ ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের প্রায় ৫ হাজার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীতে প্রটেকটিভ ইসলামী বৃত্তি-২০২৪ পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

কালিহাতীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত

কওমি আলেমদের রাজনীতি: সফলতা কোন পথে?

গার্লফ্রেন্ড ব্যাপারটাই ভালো লাগে না, বিয়ে করব : সাদিয়া আয়মান

সূরা ফাতিহার বাংলা উচ্চারণ ও অর্থ

বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার নতুন কমিটির পরিচিতি ও আইডি কার্ড বিতরণ

পাসওয়ার্ডের নিরাপত্তায় কার্যকরী অভ্যাস গড়ে তোলা জরুরি

উল্লাপাড়ায় বর্ষার পানিতে নৌকাই ভরসা, ঘাটগুলোতে নেই যাত্রী ছাউনি ও আলোর ব্যবস্থা

ইলেকট্রিক বাইক ডিএক্স নিউ এনার্জি’র নতুন শো-রুম উদ্বোধন

শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী সন্তান খুন