ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

ভূঞাপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

প্রতিবেদক
intizarbd
জুন ২৮, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ

কোরবান আলী তালুকদার ভূঞাপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

 টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন- ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান, চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান জানান- রবিবার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ ১৪৫টি টিকাদান ক্যাম্পেইনে মোট ৩১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩ হাজার শিশুকে একটি করে নীল রংয়ের এবং ১ বছর থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী ২৮ হাজার শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান বলেন- ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ এবং স্বাভাবিক শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিশুর সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত