ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

মানবতার মুক্তির জন্য খেলাফত তথা পূর্ণাঙ্গ দ্বীন প্রতিষ্ঠা করতে হবে: খেলাফত মজলিস

প্রতিবেদক
intizarbd
নভেম্বর ৭, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ

এম মুহাম্মদ নাজমুল হক:

খেলাফত মজলিস কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের বৈঠকে নেতৃবৃন্দ বলেন, খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার মহান লক্ষ্যে দেশের হক্কানী আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবীদের সমন্বয়ে ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর গঠিত হয় খেলাফত মজলিস। প্রতিষ্ঠার পর থেকেই গণ মানুষের সংগঠন খেলাফত মজলিস নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশ, জাতি ও ইসলামের স্বার্থে নানামুখী বাঁধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে খেলাফত মজলিস বিভিন্ন আন্দোলন সংগ্রামে ময়দানে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। আলহামদুলিল্লাহ, দেশের সর্বস্তরের মানুষের কাছে ইতোমধ্যেই খেলাফত মজলিস একটি গ্রহণযোগ্য ও ভারসম্যপূর্ণ সংগঠন হিসেবে ইতিবাচক অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এই অবস্থান ধরে রেখে যুগোপযোগী কর্মসূচির মাধ্যমে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। মানবতার মুক্তির জন্য খেলাফত তথা পূর্ণাঙ্গ দ্বীন প্রতিষ্ঠা করতে হবে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে নেতৃবৃন্দ বলেন, ১৯৭৫ সালে পরপর কয়েকটি অভ্যুত্থান ও ক্ষমতার পটপরিবর্তন বাংলাদেশের জাতীয় জীবনে ব্যাপক ভূমিকা পালন করে। জনতা এই পরিবর্তনকে স্বাগত জানালেও তারা দীর্ঘমেয়াদী সুফল থেকে বঞ্চিত হয়। সেই সময়ে বাকশাল পরবর্তী আওয়ামী লীগ পুনর্জীবন লাভ করে এবং বাংলাদেশে নতুন করে দীর্ঘ ফ্যাসিবাদী শাসন কায়েমের পথ সুগম করে।

ঢাকা, ০৭ নভেম্বর ২০২৬:সকাল ১০ টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে খেলাফত মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা নোমান মাজহারী, মাওলানা জেড এইচ শামীম, ডা. আবদুল্লাহ খান, এডভোকেট একেএম বদরুদ্দোজা, ড. ইউসুফ আলী, মুফতি আব্দুস শাকুর মাহমুদ কাসেমী, মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, শায়খুল হাদিস মাওলানা আসাদুল্লাহ, ডা. আবু হোসেন, মাওলানা আলী আহমদ, জনাব সিকান্দার হায়াত। কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক আব্দুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক আব্দুল করিম, মুফতি আব্দুল হক আমিনী, হাফেজ জিন্নত আলী, শায়খুল হাদিস মাওলানা আবদুস সামাদ, লে. কর্ণেল ডা: এমদাদুল হক।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত