ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

পটুয়াখালীর দুমকিতে ইয়াবাসহ ২ যুবক আটক

প্রতিবেদক
intizarbd
নভেম্বর ২৫, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি:

​পটুয়াখালীর দুমকিতে বিশেষ অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ দুমকি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
​আটক দুজন হলেন—দুমকি উপজেলার কার্তিক পাশা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাওন হাওলাদার (২৩) ও আঠারগাছিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সুমন জমাদ্দার (২৮)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে দুমকি থানার উপপরিদর্শক (এসআই) মো. সজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ দুমকি এলাকার ২ নম্বর ওয়ার্ডের পাহলান বাড়ির ব্রিজ সংলগ্ন পাকা সড়কে বিশেষ অভিযান চালায়। এ সময় তল্লাশিতে শাওন হাওলাদারের কাছ থেকে ৩ পিস এবং সুমন জমাদ্দারের কাছ থেকে ৪ পিসসহ মোট ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিধি মোতাবেক মাদকদ্রব্য জব্দ করে তাঁদের আটক করা হয়।

​দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ - ধর্ম

১৯ নভেম্বর ২০২৬

পতিত ফ্যাসিস্টদের অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে ঢাকায় বিক্ষোভ অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে