ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

মিয়া খলিফার সঙ্গে তুলনা! মাহি বললেন, ‘আমি যা করি, তাতেই দোষ’

প্রতিবেদক
ইন. ডেস্ক
আগস্ট ১৯, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ

কিছু দিন আগে ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। অভিনেত্রীর অফিস লুকের ছবিগুলো মুহূর্তেই হয়ে যায় ভাইরাল। ছবিগুলো দেখে অনেকেই অভিনেত্রীকে পর্নো তারকাদের লুকের সঙ্গে মেলাচ্ছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, মাহিকে পর্নো তারকা মিয়া খলিফার মতো লাগছে। সংগত কারণে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। জানিয়েছেন, স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।মাহির ফেসবুক পেজের পোস্টটিতে রিয়েক্ট করেছেন ৫৩ হাজারের বেশি মানুষ, আর পোস্টটি শেয়ার হয়েছে আড়াই হাজারের বেশি। ছবিগুলোতে ইতিবাচক-নেতিবাচক বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা।
বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে মাহি লিখেছেন, ‘একজোড়া চশমা দেখে কারও কারও ভিন্নভাবে মনে হতে পারে, কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ।’
সবশেষ মাহি লিখেছেন, ‘প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই। স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।’ এ নিয়ে তিনি বলেন, ‘এটা শুধু একটা নাটকের অংশ। আর তা নিয়ে যা তুলকালাম হলো! এ নিয়ে আর কী মন্তব্য করব। সবার দৃষ্টিভঙ্গি তো আর আমি ঠিক করতে পারব না। আসলে আমি যা করি তাতেই দোষ ।’ মাহি জানিয়েছেন, ছবিগুলো ‘সুইট কলিগ’ নাটকের। সকাল আহমেদ পরিচালিত নাটকটির শুটিং শেষ করেছেন কদিন আগেই।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান ও বাস্তবায়ন-সহ ৬ দফা দাবীতে ঢাকায় খেলাফত মজলিসের গণমিছিল

টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা

আধ্যাত্মিকতার আড়ালে গোপালপুরের জুগীর ঘোপায় জমজমাট মাদক বাণিজ্য

টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আগামী নির্বাচনে ধানের শীষে আমরা বিজয় অর্জন করতে সক্ষম হবো: টুকু

৬ কোটি টাকার হীরাসহ ভারতীয় নাগরিক আটক

সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়ে ভারত বর্বরতার সব সীমা ছাড়িয়ে যাচ্ছে – আলহাজ্ব সদরুজ্জামান খাঁন

পথে বসল ১৬০ বছরের কোম্পানি

ছায়ানীড়ের প্রকাশনা ও সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত

টাঙ্গাইলে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত