ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

গণভোটের গণরায় বাস্তবায়ন

প্রতিবেদক
intizarbd
জুন ২০, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ

এম মুহাম্মাদ নাজমুল হক :

জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত এগারো দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ের রাজনৈতিক সংগ্রাম কোনো ব্যক্তি বা দলের জন্য নয়; এটি বাংলাদেশের জনগণের রায় বাস্তবায়নের সংগ্রাম। তিনি বলেন, দেশের বিপুল সংখ্যক মানুষ যে গণভোটের পক্ষে মত দিয়েছে, সেই গণরায় প্রতিষ্ঠার আন্দোলন থেকেই আজকের এই গণসমাবেশের আয়োজন।

নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের সামনে তিনটি প্রধান সংগ্রামের কথা তুলে ধরেন। প্রথমত, সংস্কারের সংগ্রাম। তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন এবং গণভোটের রায়ের প্রতিফলন নিশ্চিত করা আজ সময়ের দাবি।

দ্বিতীয়ত, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে কোনো বিদেশি প্রভাব বা আধিপত্যের অধীনে নয়, বরং একটি স্বাধীন, মর্যাদাশীল ও আত্মমর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তৃতীয়ত, বিচার প্রতিষ্ঠার সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতে জনগণের অধিকার হরণ, গণতন্ত্র ক্ষুণ্ন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে ভবিষ্যতেও সাধারণ মানুষ, তরুণ সমাজ, নারী, সংখ্যালঘু সম্প্রদায় এবং আলেম-উলামারা নিপীড়নের ঝুঁকিতে থাকবে বলে তিনি মন্তব্য করেন।

বক্তব্যের শেষে তিনি বলেন, “সংস্কার, সার্বভৌমত্ব এবং ন্যায়বিচার-এই তিনটি সংগ্রামই আজকের বাংলাদেশের সংগ্রাম, জনগণের সংগ্রাম।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁন, নেজামে পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানীসহ এগারো দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম স্থগিত

জীবন্ত স্ত্রীকে মাটিচাপা দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল

ভূঞাপুরে আব্দুল হাই মিঞার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাংবাদিকদের মিলনমেলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি উদযাপন

ভূঞাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

এনসিপি কার্যালয়ে মার্কিন কূটনীতিক

মাভাবিপ্রবিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারীত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

অবিলম্বে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ও জুলাই জাতীয় সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে – খেলাফত মজলিস

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৫ রানেই অলআউট বাংলাদেশের যুবারা

মধুপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শনে টাঙ্গাইলের জেলা প্রশাসক