ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

ঘাটাইলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
intizarbd
জুলাই ১২, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:

“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১২ জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমাদুল হাসান।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেল, মেডিকেল অফিসার ডা. লুৎফুন্নাহার লিজা, উপজেলা প্রকৌশলী সফিকুল  ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. লিয়াকত আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জসিম উদ্দিন এবং মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল।

এছাড়াও উপস্থিত ছিলেন মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার তাহাজ্জদ হোসেন ও ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের
সীকৃতি স্বরুপ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের  মাঝে ক্রেস্ট, সনদ ও গাছের চারা বিতরণ করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মিয়া খলিফার সঙ্গে তুলনা! মাহি বললেন, ‘আমি যা করি, তাতেই দোষ’

সখিপুরে একই দিনে শিয়ালের কামড়ে ১০ জন আক্রান্ত 

ছায়ানীড়ের প্রকাশনা ও সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত

পদ্মরাগের ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ১১ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ

গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার করতে হবে

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গোপালপুরে আলোচনা সভা, সনদ ও ক্রেস্ট বিতরণ

রাজশাহী দুর্গাপুরে হাটকানপাড়া জোবেদা কলেজে নবীন বরণ ও বই বিতরণ উৎসব

টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩

পি.আর মানে ভোট দিলাম টাঙ্গাইল এমপি হইলো নোয়াখালী -সুলতান সালাউদ্দিন টুকু 

বাঘায় বন্যার পানিবন্দি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের মানবিক সহায়তা