ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. দেশজুরে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রযুক্তি
  13. ফিচার
  14. বাণিজ্য
  15. বিনোদন

ওষুধসহ নানা অনিয়মে ৪ ফার্মেসিকে ৩২ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
intizarbd
নভেম্বর ১৮, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ

ধনবাড়ী প্রতিনিধি:

মঙ্গলবার (১৭ নভেম্বর) ধনবাড়ী পৌরসভার দর্জি রোড এলাকায় উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথী এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক ও ড্রাগ সুপার রেশমা সুলতানা যুথী।

অভিযান সূত্রে জানা যায়, বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও চিকিৎসকদের জন্য নির্ধারিত স্যাম্পল ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া কয়েকটি প্রতিষ্ঠানে ড্রাগ লাইসেন্স দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অনিয়মও ধরা পড়ে।

এসব অপরাধে স্বদেশ ফার্মেসিকে ৭ হাজার টাকা, ন্যাশনাল ফার্মেসিকে ১০ হাজার টাকা, জনতা মেডিকেল হলকে ১০ হাজার টাকা এবং মাতৃছায়া মডেল মেডিসিন ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। চারটি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক ও ড্রাগ সুপার রেশমা সুলতানা যুথী বলেন, ওষুধের গুণগত মান ও জনস্বাস্থ্য সুরক্ষায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি বন্ধ করা জরুরি। ফার্মেসি ব্যবসায়ীদের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ওষুধের দোকানগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে। কোনো প্রতিষ্ঠান আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. আলমগীর কবির, ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. জুবায়ের হোসেন, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান এবং প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক মো: পলাশ ইসলাম।

জনস্বাস্থ্য সুরক্ষা, মেয়াদোত্তীর্ণ ওষুধের বিক্রি প্রতিরোধ এবং ফার্মেসিগুলোতে আইন মেনে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Share this news as a Photo Card

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ইনতিজার শিশুবৃত্তি ২০২৫ খ্রি.

টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

কালিহাতীতে রেজিস্ট্রি প্রতারণার বিরুদ্ধে অনশন, দুর্নীতির তদন্ত দাবি

টাঙ্গাইলে বেহুলা লক্ষিন্দরে কাহিনী, দিন ব্যাপী যমুনা নদীতে শাওনে ডালা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ৮ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা

পদ্মরাগের ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ১১ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ

যারা ফেব্রুয়ারিতে নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে, তারা দেশের অশুভ শক্তি: আযম খান

টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

মানবতার মুক্তির জন্য খেলাফত তথা পূর্ণাঙ্গ দ্বীন প্রতিষ্ঠা করতে হবে: খেলাফত মজলিস

১০ নভেম্বর ২০২৬

আদমদীঘিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, সাইবার সুরক্ষা আইনে মামলা!

বিস্তারিত কমেন্টে